তারল্য কি [ What is Liquidity ]বাণিজ্যের পরিভাষায় সাধারণভাবে নগদ অর্থই হল তরল সম্পদ। নগদ অর্থ দ্বারা সম্পত্তি গড়ে তোলা যায়। কিন্তু এ সকল সম্পত্তি প্রয়োজনে তাৎক্ষণিক নগদ অর্থে পাওয়া না যাওয়া বিচিত্র নয়। এ সকল সম্পত্তি নগন অর্থে রূপান্তর যোগ্যতার নিরিখে কয়েক প্রকার হতে পারে। যথা : নগদান, সামান্য সময়ে নগৰে রূপান্তরযোগ্য আবার একেবারেই নগদে বাপান্তর অযোগ্য সম্পত্তি যেমনঃ প্রাথমিক উন্নয়ন খরচাদি এবং তপ বিনিয়োগ অপর পক্ষে দালানকোঠা যন্ত্রপাতি নগদানে রাপান্তর করতে অনেক সময়ে প্রয়োজন কষ্টকরও বটে।
তারল্য কি [ What is Liquidity ]
সুতরাং তারল্য বলতে ব্যাংকের প্রতিশ্রুতি রক্ষার্থে নগদ অর্থ প্রস্তুত রাখা এবং তা চাহিবা মাত্র প্রাপককে বিতরণ করার ক্ষমতাকে বুঝায়। অনেক বিশেষজ্ঞ তারলাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরূপ :
বিশিষ্ট ব্যাংক বিশেষজ্ঞ Peter S. Rose এর মতে ‘This (Liquidity means the bank either has the right amount immediately spendable funds on (ie in its each account) or can raise the necessary fund by borrowing or by selling assets. অভিজ্ঞ ব্যাংক বিশারদ Grady ও Spencer এর মতে “The ability to convert an asset into cash with little risk of loss of principal value.
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বুলেটিন -Commercial Bank Liquidity নামক প্রবন্ধে JL Pierce নামক ব্যাংক বিশেষজ্ঞ লেখেন সম্পদের তারলা বলতে বুঝায় Asset liquidity depends on the case with which the asset can be converted into cash to meet a funds need”
Timothy W Kock নামক ব্যাংক বিশারদের মতে Assets are liquid if they can be quickly converted into immediately available funds with limited price depreciation
Dictionary of Banking অনুযায়ী ব্যাংকের তরলসম্পদ ও তরল নয় এমন সম্পদ বলতে বুঝায় তরল সম্পদ:
“The liquid assets… include the cash in the tills and those assets which can be turned in to gold (cash) almost immediately
তরল নয় এমন সম্পদ :
Assets liabilities are termed non-liquid ” Dictionary of Banking and Finance 4 Liquid Asset এর যে সংজ্ঞা প্রদান করেছে তা নিম্নরূপ The which are not readily available to meet quality that renders an asset convertible into cash on short notice by sale in the open market ot by rediscount usually at a minimum of loss
লেখকের মতে একটি ব্যাংকের তারল্য বলতে বুঝায় চাহিবামাত্র আমানতকারিদের টাকা প্রদান প্রতিহত সময়ে ঋণ কিন্তি বিতরণ ও যথা সময়ে অন্যান্য পাওনা পরিশোধ করার ক্ষমতাকে বুঝায়। অর্থাৎ AD individual Bank’s liquidity is the ability to pay depositors on demand, disburse loan installments as committed and make other payments when due.
ব্যাংকের তরল সম্পত্তি [ Liquid Assets of Bank ]
ব্যাংকের যে সমস্ত সম্পত্তিকে তরল সম্পত্তি হিসেবে ধরা হয়ে থাকে তা নিম্নরূপ :
১। ব্যাংক সিন্ধুকে বা কোষাগারে রক্ষিত নগদান Cash in Vault
২। আদায় প্রক্রিয়াধীন সংগ্রহ যোগ্য ও অন্যান্য ঋণ পত্রাদি । Items in the Process of Collection
৩। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের জের Balance With the Central Bank
৪। অন্যান্য ব্যাংকে গচ্ছিত চলতি আমানত Balance with the Sister Bank
বাণিজ্যিক ব্যাংক তারল্যতা রক্ষার ক্ষেত্রে তার নিজস্ব কোষাগারে নগদ অর্থ সংরক্ষণ করে তারল্য চাহিদা মেটাতে পারে। এছাড়া যে সমস্ত চেক বা ঋণ পত্রাদি আদায় যোগ্য এখনও প্রক্রিয়াধীন রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের জের থাকতে পারে অথবা অন্যান্য ব্যাংকে ও চলতি আমানত হিসাবের মাধ্যমে অর্থ রাখার কৌশলই তরল সম্পত্তি বলে বিবেচিত।
আরও পড়ুনঃ
- ব্যাংক ব্যবস্থাপনার সূচিপত্র
- প্রাথমিক বনাম মাধ্যমিক রিজার্ভ [ Primary Vs Secondary Reserve ]
- ব্যাংকের দৈনন্দিন নগদান ব্যবস্থাপনা [ Management of Day-to-day Cash in Bank ]
- ব্যাংক পুঁজির নিরাপত্তা বিধান [ Arrangement of Safety of Bank Capital ]
- ব্যাংক পুঁজির পর্যাপ্ততা পরীক্ষা [ Test of Capital Adequacy of Bank
- নগদ প্রবাহ বিবরণী